সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইপর্বে রোববার শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। দারুণ লড়াই করার পরও একাধিক সুযোগ হাত হাতছাড়া করার মাশুল গুনতে হয়েছে বাংলাদেশেকে।

এএফসির এই বাছাই আসর অলিম্পিক ফুটবলেরও বাছাই পর্ব। বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে হারে ১-০ গোলে। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।

দারুণ এক আক্রমণ থেকে ম্যাচের ২২ মিনিটে গোল আদায় করে নেয় ফিলিস্তিন। হানি আবদুল্লাহ করেন গোলটি।

এর পর একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের। ৭০ মিনিটে মতিন মিয়া তো ফাঁকা পোস্টেও গোল করতে পারেননি। তাই পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

মঙ্গলবার বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে শ্রীলাংকার বিরুদ্ধে। যা কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।