মাদারীপুর শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে জেলা ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত লাশ পাওয়া পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাদামতলা এলাকার ভূইয়া কমিউনিটি সেন্টারের পেছনে একটি নির্মাণাধীণ ভবনের দোতলা থেকে গলায় গামছা পেঁচানো লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, মৃত লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।
ওসি বলেন, “পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”