অনেক আলোচনার পর বাজারে এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন ফোন এস১০। প্রি-অর্ডারে ফোনটি চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে রেকর্ড গড়েছে। চলুন জেনে নেই ফোনটির ভালো-মন্দ।
ভালো দিক: এই ফোনটির ব্যাটারি বেশ ভালো। অনেক সময় চার্জ থাকে। স্ক্রিনও আকর্ষণীয়। ক্যামেরা কোয়ালিটি দারুণ।
খারাপ দিক: প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ফোনটির স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম খুব একটা নজর কাড়তে পারেনি। এ ছাড়া ক্যামেরার নাইট মোড নিয়ে যত হইচই হয়েছিল, ততটা ভালো হয়নি।
আরও যা আছে: এই সিরিজের এস১০ই এবং এস১০ প্লাস বেশ আলোচনায় এসেছে। এস১০ইকে তুলনা করা হচ্ছে আইফোন ১০ আরের সঙ্গে। এস-১০ই ফোনে ক্যামেরার সংখ্যা কম। ফোনটিতে রয়েছে অত্যাধুনিক মানের প্রসেসর ও ডিসপ্লে।
অন্যদিকে এস১০ প্লাসে উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এইচডিআর ১০+ ফিচার রয়েছে যাতে বেজেলহীন সিনেমাটিক ইনফিনিটি ডিসপ্লে ব্যবহারের অভিজ্ঞতা দেবে। একে পরবর্তী প্রজন্মের স্ক্রিন প্রযুক্তি বলা হয়।
অ্যামোলেড স্ক্রিনে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আছে মোবাইল ওয়্যারলেস পাওয়ার শেয়ার প্রযুক্তি, যা ওয়্যারলেস চার্জিং সুবিধাযুক্ত যেকোনো স্মার্টফোন এবং পরিধানযোগ্য ডিভাইসে চার্জ সরবরাহ করতে পারবে।
ছবি তোলার জন্য এস১০ আর এস১০ প্লাস ফোনে একই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আছে একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এ ছাড়া একটি ১৬ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।