পাকুন্দিয়ার শ্রেষ্ঠ শিক্ষক বিপ্লব মোহন

দায়িত্বশীলতা, অধ্যবসায়ের পুরস্কার পেলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিপ্লব মোহন চৌধুরী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে শিক্ষকতায় পেশায় আছেন নির্লোভ বিপ্লব মোহন। সাদামাটা জীবনধারী মানুষটি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখিও করে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুইটি।

তার পুত্র মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অরূপ চৌধুরী রুদ্র শিক্ষা সপ্তাহের সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে প্রথম হয়েছে। রুদ্র এ নিয়ে পরপর তিনবার উপজেলা পর্যায়ে প্রথম হলো।