ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রামিম হোসেন। গতকাল বুধবার শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সরে যাওয়ার কথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দলীয় স্বার্থে আমি ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবদুল আলিমকে সমর্থন করে সরে দাঁড়ালাম।
এর আগে চতুর্থ দফায় উপজেলা নির্বাচনের প্রার্থী বাছাইকালে গত ৬ মার্চ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রামিম হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি উচ্চ আদালতে আবেদন করে প্রার্থিতা ফিরে পান। রামিমের সংবাদ সম্মেলনে ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবদুল আলিম, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর শামীমসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।