রাজস্থানের বিপক্ষে হায়দরাবাদ একাদশে নেই সাকিব

কেন উইলিয়ামসন দলে ফেরায় কপাল পুড়েছে সাকিব আল হাসানের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দরাবাদ একাদশে নেই বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

ঘরের মাঠ রাজিব গান্ধী স্টেডিয়ামে সাকিবহীন দল নিয়ে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে হায়দরাবাদ। একাদশে আছে আরো একটি পরিবর্তন। অলরাউন্ডার দীপক হুদার জায়গায় নেওয়া হয়েছে স্পিনার শাহবাজ নাদিমকে।

কোনো পরিবর্তন নেই রাজস্থান শিবিরে। পাঞ্জাব একাদশের বিপক্ষে হারের ম্যাচের একাদশ নিয়ে হায়দরাবাদের মুখোমুখি হয়েছে তারা।

উভয় দল এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। জয় পায়নি কেউই।

হায়দরাবাদের প্রথম ম্যাচটি ছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচটিতে ৬ উইকেটে হারা তারা। ম্যাচটিতে ৪২ রান নিয়ে একটি উইকেট নিয়েছিলেন সাকিব।

হায়দরাবাদ একাদশ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল।

রাজস্থান একাদশ : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, স্টিভেন স্মিথ, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাথি, কে গৌতম, শ্রেয়াস আয়ার, জোফরা আর্চার, জয়দেব উনাদকাত, ধাওয়াল কুলকার্নি।