প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্রে মাদ্রিদ ডার্বি

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। এবারই প্রথমবারের মতো ইউরোপের বাইরে মুখোমুখি হবে এই দুই দল। আগামী ২৬ জুলাই হবে ম্যাচটি। টুর্নামেন্টটির বাকি খেলার সূচিও প্রকাশ করা হয়েছে। ১৬ জুলাই শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। প্রতিবছর নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টে অংশ নেয় ইউরোপের দলগুলো।

এবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, চীন, ওয়েলস, ইংল্যান্ড, সুইডেনে। এতে অংশ নেওয়া দলগুলো হলোÑ এএস রোমা, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্তার মিলান, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, জুভেন্তাস, টটেনহ্যাম ও চিভাস। ১০ জুলাই সুইডেনের ফ্রেন্ডস অ্যারিনা মাঠে অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম জুভেন্তাসের খেলার মধ্য দিয়ে শেষ হবে ২০১৯ সালের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ।