তারকাদের ছেলেমেয়েরাও তারকা হবেন কিনা- তা জানার আগ্রহ ভক্তদের মধ্যে সবসময়ই থাকে। বিশেষ করে শাহরুখ, আমির, অক্ষয়ের ছেলেমেয়েদের বলিউডে আসার বিষয়ে বি-টাউনে কমবেশি গুজব শোনা যায়। ছেলেমেয়েদের ক্যারিয়ার নিয়ে তারকারা অনেক কথাই বলে থাকেন।
সম্প্রতি বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের কাছে ছেলে আরব ভাটিয়ার বলিউডে আসার বিষয়ে জানতে চাওয়া হয়।
উত্তরে আক্কি বলেন, “ও (আরব) সবে ১৬ বছরের কিশোর। ও এখন নিজের মতো করে জীবন কাটাচ্ছে, পড়াশোনা করছে। আমি এই মহূর্তে ওর ক্যারিয়ার নিয়ে আলোচনা করে কোনো চাপ সৃষ্টি করতে চাই না।”
অক্ষয় এও বলেন, সমস্যা তখনই হয়, যখন বাবা-মা অহেতুক সন্তানের উপর চাপ সৃষ্টি করে। আমার ছেলেমেয়ে যদি চিত্রশিল্পী হয়, ডাক্তার হয় কিংবা রেস্তোরাঁ খোলে, কোনওটাতেই আমার কোনো আপত্তি নেই।”
অন্যদিকে, শাহরুখের দুই ছেলেমেয়ে যে বলিউডেই পা রাখছেন। শাহরুখ নিজেই জানিয়েছেন সুহানা অভিনয় করতে চায়। তবে এবিষয়ে শাহরুখের নির্দেশ পড়াশোনা শেষ করে তবেই সে অভিনয়ে আসতে পারবে। অন্যদিকে ছেলে আরিয়ানের অভিনয় নিয়ে কোনো আগ্রহ নেই কিং খানের, ও ছবি পরিচালনার কাজ করতে চায়।