দিনাজপুরে অসহায় দরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ

দিনাজপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে ভ্যান ও রিক্সা বিতরণ করেছেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।  জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে  বেকারত্ব দূরীকরণে এবং দারিদ্র বিমোচনে অসহায় ও দরিদ্রদের মাঝে ভ্যান ও রিক্সা বিতরণ করা হয়েছে।

শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এই ভ্যান ও রিক্সা বিতরণ করেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক কমিটির সম্পাদক সুজিত রায় নন্দী কর্তৃক প্রদত্ত বীরগঞ্জ-কাহারোল উপজেলার অসহায় ও দরিদ্রদের মাঝে এই ১০টি ভ্যান ও রিক্সা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায়, কাহারোল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আলম ফিরোজ, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ।