বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণ-অনশন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল থেকে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে বিএনপির কয়েকশ নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মসিউর রহমান। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে বিনা বিচারে বন্দি রেখে কার্যত গোটা বাংলাদেশকেই বন্দি করেছে। কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট এম এ মজিদ, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আবদুল মজিদ বিশ্বাস, মুন্সী কামাল আজাদ পান্নু, আবদুল আলিম, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পপ্পু, আবুবক্কর সিদ্দিক, আহসান হাবিব রনক, আশরাফুল ইসলাম পিন্টু। কর্মসূচি শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।