মালাইকার বিয়ের খবরে সাবেক স্বামীর কৌতুক

দেড় দশকের সংসার ভাঙার পর চুটিয়ে প্রেম করছেন বলিউডের এক সময়ের আলোচিত জুটি মালাইকা আরোরা ও আরবাজ খান। তবে কম বয়সী অর্জুন কাপুরের সঙ্গে জড়িয়ে বেশি আলোচিত জনপ্রিয় আইটেম গার্ল। শিগগিরই নাকি তারা বিয়ে করতে চলেছেন। এই নিয়ে মন্তব্য করলেন আরবাজ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এপ্রিলের মাঝামাঝিতে বিয়ে করছেন অর্জুন-মালাইকা। তবে ‘ইশকজাদে’ নায়কের বাবা বনি কাপুর জানান, এই ধরনের কোনো পরিকল্পনা এখনো হয়নি।

ঘটনা যা-ই হোক, নাইট ক্লাব, রেস্তোরাঁ বা বিদেশে ঘোরাঘুরি অর্জুন-মালাইকার সম্পর্কে মোটামুটি সিলমোহর এঁকে দিয়েছে।

এই পরিস্থিতিতে আরবাজের প্রতিক্রিয়া কী হতে পারে- এমন প্রশ্ন জোরালো হয়েছে অনেকের মনে। আর সম্প্রতি এক সাংবাদিক আরবাজকে সামনে পেয়েই প্রশ্ন করে বসেন। আরবাজের সেই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এক ভিডিওতে দেখা যায়, আরবাজ সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গিয়ে মজা করে বলছেন, “কাল বাতাউঁ, চলেগা?” অর্থাৎ যদি উত্তরটা কাল বলি চলবে?

এদিকে শোনা যাচ্ছে, সামনের বছরেই বিদেশি প্রেমিকা জর্জিয়াকে বিয়ে করতে চলেছেন আরবাজ।