নওগাঁয় প্লাস্টিকের গুদামে আগুন

নওগাঁয় গতকাল সোমবার একটি প্লাস্টিকের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি না হলেও আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে গুদাম মালিকের দাবি। গতকাল বেলা ৩টার দিকে শহরের আটাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্লাস্টিকের গুদাম হিসেবে ব্যবহৃত শহরের আটাপট্টি এলাকায় পাঁচতলা ওই ভবনটির মালিকের নাম মজনু কাওসার। তিনি আরএফএল কোম্পানির স্থানীয় পরিবেশক। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলাকে তিনি বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর গুদাম হিসেবে ব্যবহার করতেন। মজনু পরিবার নিয়ে বসবাস করতেন পঞ্চম তলায়।