মেসি অসাধারণ কিন্তু ঈশ্বর নয়: পোপ ফ্রান্সিস

বার্সেলোনার ভক্তরা লিওনেল মেসিকে ডাকেন ‘ডি১০এস’ নামে। স্প্যানিশ শব্দ ডিওস অর্থাৎ ঈশ্বর। ডিওস ও মেসির জার্সি নম্বরের কম্বিনেশনেই ‘ডি১০এস’।

তবে পোপ ফ্রান্সিস বলেছেন মেসিকে ঈশ্বর ডাকা উচিত হয়। স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সটাকে পোপ ফ্রান্সিস বলেছেন, মেসির খেলা দেখতে ভালো। তবে সে ঈশ্বর নয়।

পোপ ফ্রান্সিস একজন ফুটবল ভক্ত। এই আর্জেন্টাইন বুয়েন্স আইরেসের সান লরিঞ্জো ক্লাবের সদস্য। স্বদেশি মেসির খেলাও দারুণ পছন্দ তার।

তবে টিভি চ্যানেলটিকে মেসিকে ঈশ্বর ডাকা প্রসঙ্গে পোপ ফ্রান্সিসের অভিমত, ‘‘ধর্মীয় তত্ত্বের দিক দিয়ে ঈশ্বর পবিত্রতম। মেসিকে ঈশ্বর ডাকা উচিত নয়। লোকে হয়তো বলতে পারে যে আমরা তাকে ভালোবাসি।’’

‘‘ঈশ্বর ডাকা মানে উপাসনা করা। উপাসনার যোগ্য কেবল তিনিই।’’