নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ভোট বিপ্লবের জন্য ঐক্যফ্রন্ট গঠন করা হয়। ক্ষমতাসীনরা এই বিপ্লব ঠেকিয়ে দিয়েছে। সরকার রাষ্ট্র ও গণতন্ত্র কেড়ে নিয়েছে।’ গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্রি থিঙ্কার ফাউন্ডেশন’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। মান্না আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নির্বাচনের আশ্বাস দিলেও ত্রাসের সৃষ্টি হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই জনগণকে ফেরত আনতে হবে।’
তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।