সেলফি এক্সপার্ট হতে হলে

সেলফি ছাড়া এখন আর চলেই না। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে রেস্টুরেন্টের আড্ডায় সেলফি এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সেলফিতে প্রায়ই নিজেকে খারাপ দেখায় আর ভালো লাগে অন্যদের। এ সমস্যা থেকে মুক্তি পেতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন।

অ্যাঙ্গেল : সেলফি সব সময় এমন অ্যাঙ্গেলে তোলা উচিত, যাতে একপলকেই বোঝা না যায়, কে তুলেছে। অর্থাৎ আপনি এমনভাবে ক্যামেরাটি ধরবেন, যাতে আপনার হাত কম দেখা যায়।

ফ্রেম : যেকোনো ছবির ক্ষেত্রে ফ্রেম গুরুত্বপূর্ণ। আপনার ব্যাকসাইডের অ্যাঙ্গেল ঠিক করে নিন। ছায়া যেন না পড়ে। সেলফি তোলার সবচেয়ে ভালো সময় সূর্যোদয়ের মুহূর্ত অথবা সূর্যাস্তের ঠিক আগে।

স্বাভাবিকতা : সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করুন। হাসবেন কিন্তু জোর করে নয়।

মাথার পজিশন : সেলফিতে মাথার পজিশন খুব গুরুত্বপূর্ণ। মাথা হালকা এদিক-ওদিক রাখতে পারেন।

একাধিক শট : ছবি তোলা সব সময় ধৈর্যের ব্যাপার। এক ক্লিকেই ভালো ছবি পাওয়া যায় না। বেশ কয়েকটি ক্লিক থেকে মনের মতো ছবিটি খুঁজে নিতে হয়।

ফিল্টার ব্যবহার : এখন স্মার্টফোনে কিংবা ক্যামেরায় ব্যবহার করা যায় বহু ধরনের ফিল্টার। এগুলো প্রায়ই সেলফির সৌন্দর্য বাড়িয়ে তুলতে ভূমিকা রাখে। তবে অতিরিক্ত মাত্রায় ফিল্টার আবার সেলফির সৌন্দর্য নষ্ট করতে পারে।

স্থির রাখুন ক্যামেরা : সেলফি তোলার সময় যে হাতে ক্যামেরা ধরবেন, তা যেন স্থির থাকে। নড়াচড়া করলে ছবিটি ঝাপসা আসতে পারে। এ ছাড়া যারা হালকা-পাতলা, তারা ক্যামেরা নিচে ধরে সেলফি তুলবেন এবং যাদের স্বাস্থ্য ভালো, তারা ক্যামেরা ওপরের দিকে তুলে মুখটা উঁচু করে ধরে তোলা সেলফি সুন্দর দেখাবে।