মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মহিলা দলের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

কমিটিতে নুরজাহান ইয়াসমিনকে সিনিয়র সহ-সভাপতি, সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।