ফারুকীর ‘নো ল্যান্ড’স ম্যান’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি

পাঁচ বছর আগেই মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা দেন ‘নো ল্যান্ড’স ম্যান’ নামে একটি ছবি নির্মাণ করবেন। কিন্তু ছবির কাজ শুরু হবে হবে করেও হচ্ছিল না। এবার খবর পেল এ ছবিতে কাজ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

শুধু তাই নয়, ছবিটির সহ-প্রযোজক হিসেবেও থাকছেন তিনি। খবরটি জানিয়েছেন নওয়াজউদ্দিন নিজেই। নিজের ইন্সট্রাগ্রামে ফারুকীর এই ছবি করা কথা জানিয়েছেন তিনি।

জানা যায়, ছবিটি নির্মিত হবে ইংরেজি ভাষায়। ছবিতে একজন দক্ষিণ ভারতীয় মানুষের ঘটনাবহুল ও অদ্ভুত এবং কিছুটা কৌতুকময় জীবন যাত্রার গল্প উঠে আসবে। তবে সেই মানুষটির অন্যরকম কিছু ঘটনা দেখা যাবে যখন অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে তার দেখা হবে আমেরিকায়।

মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন এ বছরের শেষ নাগাদ শুরু হবে ছবিটির শুটিং। নওয়াজউদ্দিন ছাড়াও ছবিটির প্রযোজনা সহযোগী হিসেবে আরও থাকবে ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।