নারী ও পুরুষ দুজনের সম্মতি হলেই খুলবে এ কনডম। এর নাম দেওয়া হয়েছে ‘সম্মতি কনডম’। বাক্স থেকে এ কনডম বের করতে প্রয়োজন হবে চার হাতের।
টিউলিপান আর্জেন্টিনা নামে আর্জেন্টিনার একটি সংস্থা এ কনডম বাজারে এনেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘যৌন সম্পর্কে দু’জনের সম্মতির খুবই প্রয়োজন। না হলে সেই সম্পর্ক নিরাপদ এবং সুখের হয় না। এই ক্ষেত্রে দু’জনের মধ্যে কোনো একজনের যদি সম্মতি না থাকে তাহলে বাক্সটাই খুলবে না।’
একটি ভিডিএতে দেখা যায়, এ কনডম একটি বাক্সের মধ্যে থাকে। বাক্সটি এমনভাবে তৈরি যে তা খুলতে গেলে বাক্সের চারদিকে সমান চাপ দেওয়ার প্রয়োজন। যা একজনের পক্ষে সম্ভব নয়।
এখনো অবশ্য সংস্থাটি আর্জেন্টিনায় বিনামূল্যে বিতরণ করছে এ কনডম। এরপর তারা বিক্রিতে নামবে। তখন জানা যাবে এর দাম।