জ্যামে আটকে গাড়ি, মাঝ রাস্তায় প্রস্রাব করে চালক ভাইরাল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম

নগরজীবনের বড় সমস্যা যানজট। অফিস চলাকালীন সময়ে রাস্তায় এত দীর্ঘ জ্যাম থাকে, তাতে যাত্রী-চালক উভয়ই চরম দুর্ভোগে পড়েন। শুধু তা-ই নয়, জ্যামে আটকে থাকার সময় অনেকে নানা শারীরিক সমস্যার সম্মুখীন হন। এর মধ্যে একটি হলো প্রস্রাবের বেগ আসা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি জ্যামের মধ্যে গাড়ির দরজা খুলে প্রস্রাব করেন। ভিডিওতে আরও দেখা যায়, রাস্তায় দীর্ঘ জ্যাম। ডিভাইডারের ওপাশে গাড়ির দরজা খুলে নীল শার্ট আর ধূসর প্যান্ট পরা একজন লোক দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় জনসাধারণের সামনে প্রস্রাব করা শুরু করেন তিনি। এটা দেখে মোটরসাইকেল আরোহীরাও হাসতে শুরু করেন।

ভিডিওটি ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মাইক্রো ব্লগিং সাইট এক্সে নির্বিচারে শেয়ার হচ্ছে। এক্সে যিনি ভিডিওটি পোস্ট করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন- লখনউ নতুনদের জন্য নয়। যদিও কিছু নেটিজেন বলছেন, ঘটনাটি ভিদিল্লির। তবে এ বিষয়ে  নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ৫ লাখেরও বেশি ভিউ পেয়েছে। এক নেটিজেন লিখেছেন ‘ট্রাফিক বেশি হওয়ায় ভদ্রলোক হয়তো বাধ্য হয়েছিলেন। অনেক সময় এমন শারীরিক সমস্যা হয়। ভালো সমাধান পাওয়া যায় না।’ আরেকজন লিখেছেন ‘মানুষ কতটা অসভ্য।’ সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়াই দিয়েছেন নেটিজেনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত