এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির নারী এক্সিকিউটিভ কমিটিতে আবারো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা কাউন্সিলের সদস্য পদও ধরে রেখেছেন তিনি।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শনিবার এএফসির ২৯তম কংগ্রেস ও নির্বাচন হয়। কার্যনির্বাহী পদে দক্ষিণ এশিয়া অঞ্চলের আরেক প্রার্থী মালদ্বীপের মারিয়াম মোহামেদকে হারান কিরণ। তার ভোট ৩১টি; মারিয়ামের ১৫টি। এই জয়ে ফিফা কাউন্সিলের সদস্য পদটিও রাখলেন কিরণ।
কিরণ সহ এশিয়া থেকে ফিফার কাউন্সিল হিসেবে নির্বাচিত অন্যরা হলেন- হে দু ঝাওচিয়া (চীন), প্রফুল্ল প্যাটেল (ভারত), কো জো তাশিমা (জাপান), মারিয়ানো আরানেতা (ফিলিপাইন) ও সাউদ আজিজ আল মোহান্নাদি (কাতার)।
বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো এএফসির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।