খোলামেলা পোশাকের ছবি দিয়ে আমিশার প্রশ্ন

‘কাজ নেই তো খই ভাজ’-বাংলায় এমন একটি প্রবাদ আছে। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল বাংলা প্রবাদটিই যেন কাজে লাগাচ্ছেন বারবার। হাতে কাজ না থাকায় নানা সময় উত্তেজক ছবি শেয়ার করে আলোচনায় আসার চেষ্টা করছেন আমিশা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের টুইটারে এমনই একটি ছবি দিয়ে ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন।

ছবিতে দেখা যায়, পরনে কালো বিকিনি। সোজা তাকিয়ে আছেন ক্যামেরায়। পাশাপাশি তার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছ তোমরা?’

শুধু তাই নয়, আমিশার টুইটার ওয়ালে বিভিন্ন খোলামেলা ছবি দেখা যায়। এসব নিয়ে নানা সময়েই টলের শিকারও হয়েছেন আমিশা। কালো বিকিনির ছবিটি শেয়ার করার পরও তাকে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ।

এদিকে কয়েক দিন আগেই আমিশার বিরুদ্ধে আড়ই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন প্রযোজক অজয় কুমার সিংহ। অজয়ের অভিযোগ ছিল,‘দেশি ম্যাজিক’নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তার বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তার থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাকে ফেরত দেননি। তবে সে সব বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা।