৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে অনন্ত জলিলের গাড়ি চালক

চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠানের এক সহকর্মী ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। 
রোববার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ জানান। অন্তত জলিল ফেসবুকে লেখে- 'আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি'।

'আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে '।

'আজ (রোববার) আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মো. শহিদ মিয়া ৫৩ লাখ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে' ।

'আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে'।

'যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ'।

'অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদাতাই যোগাযোগ করবেন।'

অন্তত জলিলের দেওয়া তথ্য মতে এই গাড়ি চালকের নাম মোহাম্মদ শহীদ বিশ্বাস। সে রাজধানীর মোহাম্মদপুর হাউজিঙের বাসিন্দা। 

পলো কম্পোজিট নীট ইন্ডাষ্ট্রি লিমিটেডের চালক হিসেবে কর্মরত। এ প্রতিষ্ঠানটি সাভারের হেমায়েতপুরে অবস্থিত।