আবিদা ও রাহাতের গানে মুগ্ধ হলিউড তারকা পিংকেট

পাকিস্তানি সুফি গানের প্রখ্যাত শিল্পী আবিদা পারভিন এবং রাহাত ফাতেহ আলী খানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন হলিউডের তারকা জাদা পিংকেট স্মিত। তার স্বামী উইল স্মিথও হলিউডের জনপ্রিয় অভিনেতা।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম মাসালা ডটকম জানায়, ছবি-ভিডিও শেয়ারিং এর সামাজিক যোগাযোগ ইনস্টাগ্রামে পিংকেট এক পোস্টে বলেন, আবিদা পারভীন এবং রাহাত ফাতেহ আলী খান আমার দুই প্রিয় ভোকালিস্ট।

কোক স্টুডিওতে গাওয়া ছাপ তিলক শিরোনামে এ দুই শিল্পীর একটি গান শেয়ার দেন পিংকেট। তিনি লেখেন, এই গানটি ছাপ তিলক, ইউটিউবে গিয়ে এটি শুনতে পারেন। তারা দারুণ গেয়েছেন।

সুফি গানের বিখ্যাত গায়ক ওস্তাদ আমির খসরুর লেখা এ গানটি ভক্তদের পড়ার আহবানও করেন এ হলিউড অভিনেত্রী।