করণের মুখে ‘কুইন’-এর প্রশংসা

করণকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার পরিচালনায় কঙ্গনা কাজ করলে কতটা অসুবিধায় পড়তে পারেন তিনি? প্রশ্ন শুনেই ঝটপট জবাব করণের, একদমই না। সে বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী।

এই মুহূর্তে ‘কঙ্গনা উইথ করণ’ বললে হয়তো খুব ভুল হবে না। বলিউডে আলোচিত ‘নেপোটিজম’-এর সূত্র ধরে সম্পর্কের ফাটল তৈরি হয় পরিচালক করণ জোহর এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মধ্যে।

তবে সম্প্রতি করণ জোহারের একাধিক মন্তব্যের পর সেই ফাটলের জোড়া লাগছে বলেই মনে করা হচ্ছে। করণ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, কঙ্গনার সঙ্গে কাজ করতে তার কোনও সমস্যা নেই।

করণকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার পরিচালনায় কঙ্গনা কাজ করলে কতটা অসুবিধায় পড়তে পারেন তিনি? প্রশ্ন শুনেই করণ বলেছেন, একদমই না। সে বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী।

সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে করণের কণ্ঠে প্রশংসা শোনা গিয়েছে বলিউডের ‘কুইন’ সম্পর্কে। এদিকে হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে কঙ্গনার সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন পরিচালক করণ জোহর।

বলিউডে কঙ্গনা ঠোঁটকাটা বলে পরিচিত। ‘নেপোটিজম’ বিতর্কে তাকেই প্রথম মুখ খুলতে দেখা গিয়েছে। আর এরপরই বলিউডে কোণঠাসা হয়ে পড়েন কঙ্গনা। তবুও, তাকে তার স্বভাব থেকে সরানো যায়নি।

সম্প্রতি আলিয়া ভাটকে নিয়ে কঙ্গনা বলেন, আলিয়া করণের হাতের পুতুল।

নিজের ছবি ‘মণিকর্ণিকা’য় অভিনীত আলিয়া সম্বন্ধে বলেন, ‘ছবির বিতর্কের বিষয়ে তার কাছ থেকে মতামত জানতে চেয়েছিলাম। কিন্তু কোনও উত্তর দেয়নি। আসলে ওর উত্তর দেওয়ার ক্ষমতাও ছিল না। করণের পুতুল সে।’