বলিউড তারকাদের সন্তানরাও তারকা খ্যাতি পেয়ে আসছেন। বাবা-মার কল্যাণে প্রথমে আলোচনায় এলেও অনেক তারকার সন্তান নিজেদের গুণেও তারকাখ্যাতি পেয়েছেন। তাদেরই একজন শাহরুখ কন্যা সুহানা। নানা সময়ে নানা ধরনের কর্মকাণ্ডের জন্য আলোচিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার বোল্ড লুকে ছবি প্রকাশ করে আলোচনায় এলেন সুহানা। একটি পেজ থেকে সুহানার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নতুন প্রকাশিত এই ছবিতে সুহানার ফ্যাশন ধারা স্পষ্ট হয়ে পড়েছে। সুহানার স্টাইলেরও প্রশংসা করেছেন তার ভক্তরা।
ছবিতে দেখা যায়, সাদা রঙের একটি ক্রপ ট্যাঙ্ক টপ রয়েছে পরনে। খোলা চুল, গলার হালকা চেন আর অল্প মেকআপেই বাজিমাত্ করেছেন তিনি।
অনেকেই মন্তব্য করেছেন মায়ের কাছ থেকেই শিখেছেন ফ্যাশন সচেতনতা। ফলে নিজের স্টাইলেই নিজে ধরা দেবেন সুহানা।
এদিকে শিগগিরই বলিউডে পা রাখতে যাচ্ছেন সুহানা। এমনই শোনা যাচ্ছে চারদিকে। যদিও সুহানা বা শাহরুখ খান কেউই স্পষ্ট করে কিছু বলেননি এ ব্যাপারে। ভক্তদের এ জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।