উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল যত এগিয়ে আসছে, তত বাড়ছে আলোচনা। চারদিক থেকে আসছে বিভিন্ন রকম ভবিষ্যদ্বাণী। লিগের নানা তথ্য বিশ্লেষণ করে একটি সুপার কম্পিউটার জানিয়েছে, এবার ফাইনালে লিওনেল মেসির বার্সাকে হারিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ইউভেন্তুস চ্যাম্পিয়ন হবে।
সুপার কম্পিউটার এক ধরনের বিশেষ প্রযুক্তি। জটিল সব সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা এই কম্পিউটার ব্যবহার করেন। এর ফলাফল প্রায়ই নিখুঁত হয়।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল। ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুস খেলবে আয়াক্সের বিপক্ষে। অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল-পোর্তো।
টকস্পোর্টের সুপার কম্পিউটারের বিশ্লেষণ বলছে, বার্সা-ইউভেন্তুসের সঙ্গে সেমিফাইনালে উঠবে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল।
এই চার দলের মধ্য থেকে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে ১ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলবে বার্সা এবং ইউভেন্তুস।
কম্পিউটারের দাবি, ফাইনালে হবে জমজমাট লড়াই। ২-১ ব্যবধানে মেসিরা হারবেন!