যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসন পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত ও বিতর্কিত অভিবাসননীতি বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ দায়িত্ব পালন করছিলেন তিনি। দায়িত্ব পালন নিয়ে মতাদর্শিক দ্বন্দ্বের কারণেই তিনি পদত্যাগ করেছেন।

ট্রাম্প এক টুইটবার্তায় জানান, সাময়িকভাবে ক্রিস্টজেনের স্থলাভিষিক্ত হচ্ছেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনান। প্রস্তাবিত সীমান্ত দেয়াল এবং অভিবাসী পরিবারগুলোর বিচ্ছিন্নতার ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন নিয়েলসন।

তিনি পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করেননি। কিন্তু তিনি বলেন, এখনই সরে যাওয়ার উপযুক্ত সময়। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন অনেক নিরাপদ। হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করা আমার জন্য অনেক সম্মানের ছিল।