কাশিয়ানীতে শতভাগ ই-মিউটেশন চালু

‘জনসেবার মান উন্নয়নে চালু হলো এবার ই-মিউটেশন’ স্লেøাগান নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং হয়রানি বন্ধে শতভাগ ই-মিউটেশন (নামজারি) চালু করা হয়েছে।

গতকাল সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার মিন্টু বিশ্বাসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে প্রত্যন্ত এলাকার মানুষের উপস্থিতিতে এ কার্যক্রম চালু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।