ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কারখানা প্রধান ফটক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে আগামী ১১ এপ্রিল অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারীরা। কর্র্তৃপক্ষের সিদ্ধান্ত বদল না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সারকারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাঈফ উদ্দিন ফারুকী, সহ-সভাপতি হাজি তৈমুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে কারখানার প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।