মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ প্রেস ক্লাব মালয়েশিয়া’ আয়োজিত একটি ইউএস-বাংলা এয়ারলাইনসকে সেরা সার্ভিস প্রদানকারী হিসেবে পুরস্কৃত করা হয়েছে। ধারাবাহিকভাবে প্রবাসীদের ভালো সেবা দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষে অপারেশন ম্যানেজার মো. শহীদুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। এ পুরস্কারপ্রাপ্তিতে ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইনস প্রবাসীদের সেবা প্রদানে আরও বেশি উৎসাহিত হবে বলে আশা করেন সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
তিনি দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কুয়ালালামপুর ছাড়াও সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা রুটসহ বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুটে অত্যন্ত সুনামের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে।