নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ লাখ টাকা নিয়ে গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত রোববার রাতে গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউটর কোম্পানির ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপক শরীফুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার দায়ের করা অভিযোগ উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে মামুন জেড টেল গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউটর কোম্পানিতে প্রায় ৫ মাস ধরে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।
রোববার সকালে কোম্পানির মোগরাপাড়া চৌরাস্তার অফিস থেকে ১ লাখ ৩২ হাজার টাকার লোড, কার্ড, ডিভাইস ও মোবাইল ফোন নিয়ে মার্কেটিংয়ে বের হয়। মামুন বিকেল ৪টার আগে মার্কেট থেকে উত্তোলিত টাকা নিয়ে ব্যাংকে জমা করার কথা থাকলেও সে ফিরে আসেনি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মার্কেটের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা যায় সে পহেলা বৈশাখের অফার দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ঘটনার পর গত রোববার রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি টাকা নিয়ে পালানোর ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।