ক’দিন আগেই বাচ্চাদের স্থানীয় ক্রিকেটে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল খুব। মিডল স্টাম্প পড়ে গেছে, কিন্তু বেল পড়েনি। এমন একটি ছবি হাতে পৌঁছে আইসিসির। সেটি আউট নাকি আউট নয়, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন হয়। পরে সেটির সমাধান দিয়েছে আইসিসি। জানিয়েছে আইন অনুযায়ী সেটি আউট। এবার ঘটল আরেক ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল ছড়িয়ে পড়েছে। যা দেখে একটি প্রশ্নই উঠছে, এভাবেও রান নেওয়া যায়?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিড অফের দিকে বল মেরে দৌড়াচ্ছেন ব্যাটসম্যান। নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটসম্যানও ছুটে বেরিয়ে এলেন। কিন্তু ক্রিজের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লেন তিনি। এরপর তো অদ্ভুত কাণ্ড।
ক্রিজের মাঝখানে দাঁড়িয়ে দুই প্রান্তের স্ট্যাম্পে রান নিতে থাকলেন। তার হাতে তখন ব্যাটের বদলে লম্বা বাঁশের কঞ্চি। সেই কঞ্চি দিয়েই তিনি ক্রিজের মধ্যে দাঁড়িয়ে রান সম্পূর্ণ করছেন।
ঘটনাটি অবশ্য স্বীকৃত কোনো ক্রিকেটে নয়। বাচ্চাদের পাড়ার কোনো ক্রিকেটে ঘটেছে এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে প্রশ্ন তুলছেন রানটি নিয়ে। কেউ বলছেন এমন রানকেও বৈধতা দেওয়া যেতে পারে।
ভিডিওটি দেখতে এখনে ক্লিক করুন