প্রথমবারের মতো ভারত মাতাতে আসছেন রিয়ানা

অবশেষে ভারতে শো করতে আসছেন মার্কিন গায়িকা রবেইন রিয়ানা ফেন্টি। বার্বাডিয়ান এ শিল্পী একেধারে গীতিকার এবং অভিনেত্রীও। উপমহাদেশে এটিই তার প্রথম শো।

ইন্ডিয়া টাইমস জানায়, গত বছর শো করতে ভারতে আসার কথা ছিল রিয়ানার। তবে এটি ছিল নিছক গুঞ্জন। তবে এ বছর সেটি সত্যি হতে চলেছে। মুম্বাইয়ে ১৯ অক্টোবর এ গায়িকার শো অনেকটা নিশ্চিত।  

বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে আয়োজকদের একটি সূত্র জানায়, অবশেষে প্রথমবারের মতো রিয়ানা ভারতে আসছেন, তাও এ বছরেই। মুম্বাইতে তিনি পারফর্ম করবেন।

এর আগে গত দুই বছরে ভারত মাতিয়ে গিয়েছেন জাস্টিন বিবার, দ্য চেইনস্মোকার, কোল্ডপ্লে। ভারতে এসে বিবার বলেছিলেন, তার একটি ওয়াশিং মেশিন এবং রেফ্রিজারেটর লাগবে। সেইসঙ্গে নিয়েছিলেন কেরালা মাসেজও। রিয়ানার এই সফরে কী চাহিদা হতে পারে তার, এটিই এখন দেখার অপেক্ষা।