বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক সাবেক ব্যাংক কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামাল হোসাইন সেলিম ও বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক কর্মকর্তা হেমায়েত উদ্দিন তালুকদার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা জেলা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম দেশ রূপান্তরকে জানান, গুলশানের অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিসের সিনিয়র ম্যানেজার মশিহুর রহমান সরকার দুই আসামির বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে কামাল হোসাইন সেলিম ও মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। ওই মামলাটি তদন্ত করছেন মোহাম্মদ ইব্রাহিম নিজেই।