বুধবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স কমপ্লেক্স মাঠে আন্তজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন ) ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সৈয়দা তাসলিমা আক্তার।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসি। সংস্থাটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ও কাবাডি সাবকমিটির আহ্বায়ক ফিরোজা করিম নেলীসহ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
প্রতিযোগিতায় ১৯ জেলা থেকে মোট ২২৮ খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এবারের প্রতিযোগিতায় খেলোয়াড়দের অনূর্ধ্ব ১৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে গোপালগঞ্জ, ঢাকা, রংপুর, বরিশাল, নড়াইল, কিশোরগঞ্জ, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ, রাঙামাটি, পাইনবাবগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া এবং রাজশাহী জেলা।
উদ্বোধনী খেলায় নড়াইল জেলা ২-০ পয়েন্টে ফরিদপুর জেলাকে, রাঙামাটি ২০-১ পয়েন্টে জামালপুর জেলাকে পরাজিত করে।