সারার নামে আইনি নোটিস!

বলিউডে পা রেখেছেন ২০১৮ সালে। তরুণ অভিনেত্রী হিসেবে অল্প সময়ে যারা পরিচিতি পেয়েছেন তার মধ্যে তিনি অন্যতম। এই তিনি হলেন সারা আলি খান। কেদারনাথ ও সিম্বাতে বাজিমাত করে এবার ব্যস্ত আছেন তার তৃতীয় সিনেমার শ্যুটিংয়ে। কিন্তু এর মধ্যেই বিতর্কে জড়ালেন। সম্প্রতি সারা ও কার্তিক আরিয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট ছাড়াই বাইকে চড়েছেন সারা। বিষয়টি সামনে আসার পর এই অভিনেত্রীর বিরুদ্ধে করা হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সারাকে নোটিস পাঠিয়েছে পুলিশ। ট্রাফিক পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

কার্তিকের সঙ্গে দিল্লিতে শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সারা। ইমতিয়াজ আলির সিনেমা লাভ আজকাল-২-এর শ্যুটিং এখনো শেষ হয়নি, এরই মধ্যে বিপত্তি বাধালেন ‘কেদারনাথ’খ্যাত অভিনেত্রী।

এরই মধ্যে লাভ আজকাল-২ সিনেমার প্রথম অংশের শ্যুটিং শেষ করেছেন সারা। তার আগামী সিনেমা বরুন ধাওয়ানের সঙ্গে কুলি নাম্বার-১-এর রিমিক।