আসন্ন পহেলা বৈশাখকে সামনে রেখে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ করায় রাজধানীর উত্তরায় মুসলিম সুইটমিট ফ্যাক্টরিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের মোবাইল কোর্ট এই জরিমানা করে। এ সময় ২৪ মণ মিষ্টি ধ্বংস করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তিনি দেশ রূপান্তরকে জানান, মুসলিম সুইটমিট ফ্যাক্টরি মেয়াদোত্তীর্ণ, পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ করে সেটি পহেলা বৈশাখ উপলক্ষে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। মোবাইল কোর্টের সামনে অপরাধের দায় স্বীকার করায় তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।