চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু

ঝিনাইদহে শুরু হয়েছে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের সম্মেলনকক্ষে মূল সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংসদ ফরহাদ হোসেন।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ইমেরিটাস প্রফেসর বরুণ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহা. সাইদুর রহমান, ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, লোকমান হোসেন মিয়া, নলিনী বেরা, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর বেলা দাস, প্রফেসর রজত কুমার দে, ড. কোয়েল চক্রবর্তী, ডেমন জোসেফ মন্টেক্লর, মো. হাসানুজ্জামান, সাইদুল করিম মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক তপন কুমার রায় ও প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গবেষণাকেন্দ্র, ভারতের ‘লৌকিক’ কলকাতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগ, ঝিনাইদহ জেলা প্রশাসন ও ঝিনাইদহ পৌরসভার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।