ধর্ষণে দোষী প্রমাণিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স হেপবার্ন। ইংলিশ কাউন্টি খেলতে এসেছিলেন উস্টারশায়ারের হয়ে। সেখানে তিনি সতীর্থ জো ক্লার্কের সঙ্গে ২০১৬ সাল থেকে একটি গেম খেলা শুরু করেন। গেমটি ছিল যৌনতা নিয়ে। কে কত জন মেয়ের সঙ্গে রাত কাটাতে পারে। সেই খেলার বিষয়ে তথ্য নিয়মিত হোয়াটস অ্যাপ মেসেজে আদান-প্রদান করতেন তারা।

২০১৭ সালে এক নারী অভিযোগ করেন ঘুমিয়ে থাকার সময় তাকে ধর্ষণ করেছে হেপবার্ন। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার শাস্তি পেতে যাচ্ছেন হেপবার্ন।

ভুক্তভোগী সেই নারী ঘটনার দিন ফ্ল্যাটে ঘুমিয়ে ছিলেন। তখন তার অনুমতি না নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন হেপবার্ন। যা

প্রকৃতপক্ষে ধর্ষণ। সেই নারীর আসলে ক্লার্কের সঙ্গে রাত্রিযাপন করার কথা ছিল। ঘরে অন্ধকার থাকাতে তিনি প্রথমে বুঝতে পারেননি। কিন্তু পরে হেপবার্নের অস্ট্রেলিয়ান ভাষার টানে বুঝতে পারেন এটা ক্লার্ক নয়। হেপবার্ন ঘটনা প্রথমে অস্বীকার করেন। কিন্তু আদালতে প্রমাণিত হওয়ার পর তিনি ভেঙে পড়েন এবং স্বীকার করেন, যা করেছেন তা ছিল অপরাধ।