নুসরাত হত্যা: 'কেরোসিন বহনকারী ভাগ্নী' আটক

নুসরাত জাহান রাফি হত্যায় অভিযুক্ত সন্দেহে কামরাুন্নাহার মনিকে আটক করা হয়েছে ফেনী থেকে। সোমবার রাতে তাকে আটক করা হয়।

সন্দেহভাজন মনি নুসরাত হত্যার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের সম্পর্কে ভাগ্নি। হত্যার দিন এক লিটার কেরোসিন বহন করে মাদ্রাসায় নিয়ে গিয়েছিল কামরুন্নাহার মনি। তবে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়। 

দেশ রূপান্তরকে এসব বিষয় নিশ্চিত করেছেন ফেনী জেলা পিবিআিইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান।
আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার আটক ও এজনকে আটক করেছে পুলিশ ও পিবিআই।

কামরুন্নাহার মনির আটক বিষয়ে পিবিআই পরবর্তীতে বিস্তারিত তথ্য দেবে বলে জানায়।