বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে সাতক্ষীরার আশাশুনিতে মারা গেছেন কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যরঞ্জন মণ্ডল (৪৫)। তিনি পূর্বকাদাকাটি গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে। কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দ্বীপ বলেন, গত রবিবার দুপুর ২টার দিকে নিজের বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান সত্যরঞ্জন। আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে জয়পুরহাটের ক্ষেতলালে গত রবিবার দুপুরে বৈশাখী মেলায় আলোকসজ্জা করার সময় বিদ্যুৎস্পর্শে মারা গেছেন আবু রাশেদ নামে এক ডেকোরেটর শ্রমিক। তিনি উপজেলার শাখারুঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।