সুস্মিতা সাহার কণ্ঠে ‘রাসেল আমাদের বাংলাদেশ’ (ভিডিও)

‘সেই অবুঝ শিশুর চোখে নতুন সকাল দেখা/সেই সকালের নাম বাংলাদেশ/সেই অবুঝ শিশুর চোখে নতুন আকাশ দেখা/সেই আকাশের নাম বাংলাদেশ’ এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন যাদু রিছিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত গায়িকা সুস্মিতা সাহা।

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘রাসেল আমাদের বাংলাদেশ শিরোনামের এই গানটির মধ্য দিয়ে আমি শেখ রাসেলের প্রতিচ্ছবি বাংলাদেশের মাঝে উপস্থাপন করেছি। আবহমান গ্রামবাংলার চিত্রে যেন আমরা রাসেলকে দেখতে পাই। রাসেল আমাদের বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছে।তাঁকে স্মরণ করেই আমার এই গানটি লেখা।’

সংগীতশিল্পী সুস্মিতা সাহা বলেন, ‘সুজন হাজংয়ের গানের কথা খুব চমৎকার।এই গানটির প্রতিটি শব্দের গাঁথুনি খুব সুন্দর। গানটি গাইতে পেরে খুব ভালো লাগছে।শেখ রাসেলকে নিয়ে এটিই আমার প্রথম গান।এই গানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত।’

গানটি গত ১৩ এপ্রিল সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে ভিডিওসহ প্রচারিত হয়েছে।