শারীরিক প্রতিবন্ধীদের নাটক ‘ফিয়ারলেস’

ভিন্নভাবে পারঙ্গম বা শারীরিক প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে নতুন নাটক মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার। নাটকের নাম ‘ফিয়ারলেস’। রুমা মোদকের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন সামিউন জাহান দোলা। এটি ঢাকা থিয়েটারের ৪৮তম প্রযোজনা।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটিতে অভিনয় করেছেন দৃষ্টি প্রতিবন্ধী লাভলী আক্তার ও শারীরিকভাবে প্রতিবন্ধী আদনান হাবিব রাব্বি ও শ্রবণ প্রতিবন্ধী হাওয়া ইসলাম।

মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ আহমেদ, সংগীত পরিকল্পনা সৌজন্য অধিকারীম সহকারী নির্দেশক সউদ চৌধুরী। সহযোগিতায় রয়েছে বৃটিশ কাউন্সিল বাংলাদেশ।