গোপালগঞ্জে অভিযান চালিয়ে তিন শ কেজি নষ্ট ও পচা খেজুর ধ্বংস ও ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে গোপালগঞ্জ শহরে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে শহরের মেসার্স শেখ সাদী স্টোরে এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, অভিযান কালে এই দোকানে থাকা খেজুরের বস্তায় তারিখ না থাকা ও নষ্ট খেজুর রাখার অপরাধে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দশ বস্তায় থাকা তিন শ কেজি খেজুর নষ্ট করা হয়েছে।
অপরদিকে, বাজারের অপর ব্যবসায়ী পাপ্পু ফল ভান্ডারের মালিক প্যাকেটে কারচুপি করায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মণ্ডল, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল হক বাবলু ও সদর থানা পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।