হরিণাকুন্ডুতে সড়‌ক দুর্ঘটনায় নিহত ১ 

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৫০ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী ক্যানালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত আলমগীর হোসেন উপজেলার রামচন্দ্রপুর কাদিখালী গ্রামের বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত পাখি ভ্যানে করে বিভিন্ন গ্রামে পোল্ট্রি মুরগির বাচ্চা বিক্রি করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর মুরগির বাচ্চা কিনতে নিজের পাখি ভ্যান চালিয়ে হরিণাকুন্ডু উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে শিতলী ক্যানালপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত