বিশ্বব্যাপী ‘বাম্বলবি’ ৫০ কোটি ডলার আয়ের পর নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ট্রাভিস নাইট। এবার ওয়ার্নার ব্রসের জন্য নির্মাণ করবেন ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’।
কলিডারের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছে ট্রাভিস। নাম ভূমিকায় থাকবেন জনপ্রিয় অভিনেতা মার্ক ওয়েলবার্গ।
সিনেমাটি নির্মিত হবে এবিসি’র ‘দ্য সিক্স মিলিয়ন ডলার ম্যান’ অবলম্বনে। সাই-ফাই টিভি সিরিজটি ১৯৭৩ থেকে পরবর্তী পাঁচ বছর প্রচার হয়ে। এতে কর্নেল স্টিভ অস্টিন চরিত্রে অভিনয় করেন লী মেজরস।
সাবেক মহাকাশচারী স্টিভ বায়োনিক ইমপ্লান্টের মাধ্যমে অতিমানবীয় ক্ষমতা লাভ করে। যা তাকে পরিণত করে নিখুঁত সিক্রেট এজেন্টে।
এ চরিত্রটি প্রথমবার দেখা যায় মার্টিন কাইডিনের উপন্যাস ‘সাইবর্গ’-এ। এরপর লেখাকে আরও কয়েকটি উপন্যাস।
স্টিভকে ধরা হয় ১৯৭০ এর দশকের অন্যতম পপ কালচার আইকন। এ সিরিজের ধারাবাহিকতায় নির্মিত হয় স্পিন-অফ ‘দ্য বায়োনিক ওম্যান’। জাইম সমার্স অভিনীত সিরিজটি ১৯৭৬ থেকে ১৯৭৮ পর্যন্ত প্রচার হয়। পরে দুই চরিত্র নিয়ে নির্মিত হয় কয়েকটি টিভি মুভি।
২০১৭ সালে সিনেমাটির নিয়ে সত্ত্ব কিনে নেয় বিখ্যাত ওয়েনস্টেইন কোম্পানি। পরিচালনার কথা ছিল আর্জেন্টিনার নির্মাতা ‘ওয়াইল্ড টেলস’-খ্যাত ড্যানিয়ান জিফ্রনের। কিন্তু হার্ভে ওয়েনস্টেইনের যৌন কেলেঙ্কারি প্রকাশের রেশ ধরে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
এরপর সিনেমাটি নির্মাণের দায়িত্ব আসে ওয়ার্নার ব্রস। তবে এখনো ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’-এর মুক্তির তারিখ ঘোষিত হয়নি। ধারণা করা হচ্ছে, শুটিং ফ্লোরে যাওয়ার পর এ ঘোষণা আসবে।