গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুর্ধর্ষ বোলিং করেছিলেন মোহাম্মদ আমির। ছয় ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন এ পেসার। যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। দুই বছর পর সেই ইংল্যান্ডে বিশ্বকাপের আসর। কিন্তু পাকিস্তানের বিশ্বকাপ দলে রাখা হয়নি আমিরকে। যা নিয়ে পাকিস্তান সাবেক ক্রিকেটাররা ক্ষোভ ঝেড়েছেন। সবচেয়ে বেশি ক্ষেপেছেন সাবেক পাকিস্তান পেস বোলিং গ্রেট শোয়েব আখতার। বিশ্বকাপের মতো আসরে পাকিস্তান বোলিংকে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে দেখছেন না তিনি।
দলে আমিরের না থাকাটা উদ্বেগের বলে শোয়েব নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে পেস বিভাগকে নিয়ে। এখানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। শুরু থেকে আগ্রাসীভাবে ব্যাটসম্যানদের ওপর আক্রমণ করার সামর্থ্য একজন পেস ওপেনারের থাকা উচিত। আমির এরকম বোলার। আমি এখনো মনে করি ইংল্যান্ডের কন্ডিশনে আমির দলের জন্য খুব ভালো অস্ত্র হবে। তবে এমনটা যদি নাই হয়, তবে হাসান আলি ও জুনায়েদকে সেই ভূমিকায়