পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

দিনাজপুর জেলার পার্বতীপুরে সামিউল হক (২৫) নামে এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেটের সামনে।

নিহত সামিউল হক বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক বলে জানা গেছে। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভালুকা গ্রামের সামসুল হকের ছেলে।

বড়পুকুরিয়া কয়লা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াজেদ আলী জানান, সামিউল হক খনি থেকে শ্বশুরবাড়ি ভবানীপুর যাওয়া পথে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেটের সামনে পার্বতীপুর থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় সামিউল হক ঘটনাস্থলে মারা যান।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের (আইসি) পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল হক জানান, এ ঘটনায় মাহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে।