এই মুরগীর ৪ পা!

চার পায়ের এক মুরগী নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মুরগী ব্যবসায়ী শাহাদৎ হোসেনের দোকানে চার পা বিশিষ্ট এক সোনালী মুরগীর সন্ধান মিলেছে।

শহরের হামদহ এলাকার আব্দুল ওহাবের ফার্ম থেকে ৫০০ গ্রাম ওজনের এই সোনালী মুরগীটি অন্যান্য মুরগীর সঙ্গেই শনিবার কিনে আনেন শাহাদৎ। কিনে আনার পর দেখেন মুরগীটির চারটি পা। মুরগীর পেছনে লেজের গোড়া দিয়ে স্বাভাবিক পায়ের মতোই দুইটি পা গজিয়েছে। এই অস্বাভাবিক দুইটি পা নিয়েও মুরগীটি চলাফেরা করতে পারে। 

বিষয়টি জানাজানি হওয়ার পর দেখতে উৎসক জনতা মুরগী বিক্রেতার কাছে ভীড় জমায়। 

এ বিষয়ে ঝিনাইদহ জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ভ্রূন অবস্থায় ডিমের মধ্যে যখন বাচ্চা বড় হয় তখন এমনটি হয়।