পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার পর ফাঁস লাগিয়ে স্বামী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফাহিমা আক্তার (১৮) ওই গ্রামের ফজলুল হকের মেয়ে। স্বামী রিমন পার্শ্ববর্তী বড়চালা গ্রামের মনির হোসেনের ছেলে (২১)।
কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, গতকাল দুপুরে শ^শুরবাড়ি আড়ালিয়া গ্রামে স্ত্রী ফাহিমাকে গলা টিপে হত্যা করে রিমন। পরে বসতঘরে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। ফাহিমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিকেলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।